ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া প্রতি
স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া তার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ads
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। নিহত লামিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ads











