35897

ব্রিকসে যোগ দিতে আগ্রহী আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো উদিয়মান অর্থনৈতিক পরাশক্তি দেশগুলোর জোট ব্রিকসে যোগ দিতে পারে আফ্রিকার বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ আলজেরিয়া। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন। খবর এনডিটিভর।

ইউক্রেনে আগ্রাসনের ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুনে ব্রিকস নেতাদের ‘আন্তঃসরকারি সম্পর্কের সত্যিকারের বহুমুখী ব্যবস্থা গঠনের’ দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপরেই ব্রিকসে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া।

ads

রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তেবোউন বলেছিলেন, প্রথাগত শক্তি কেন্দ্রগুলির বিকল্প হিসেবে ব্রিকস আমাদের প্রতি আগ্রহী। তারা একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট গঠন করেছে।

প্রেসিডেন্ট আরো বলেছেন, তার দেশ ব্লকে যোগদানের জন্য অর্থনৈতিক মানদণ্ডের ‘একটি ভাল শর্ত’ পূরণ করে।

ads

ব্রিকস সদস্যরা বর্তমানে বিশ্বের মোট দেশজ উৎপাদনের প্রায় এক চতুর্থাংশে অবদান রাখছে।

জুনের শেষের দিকে তেবোউন ব্রিকস ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পুতিনকে নতুন বাজার খুঁজতে এবং আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে বাধ্য করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ মার্চ মাসে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব পাস করলে আলজিয়ার্স ভোটদানে বিরত ছিল। সেইসঙ্গে চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকাও বিরত ছিল।

মে মাসে আলজেরিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, গত বছর তার দেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য ৩০০ কোটি ডলারে পৌঁছেছে।

ad

পাঠকের মতামত