35799

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার-৬

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে
বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার
অভিযান পরিচালনা করে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রবিউল হোসেন প্রকাশ কাইল্লা (৩৭),
দর্পনারায়নপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া সরকার (২৫), নাইঘর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ফজলে রাব্বি (৩১), দুলালপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩২), ষাইটশালা এলাকার মৃত মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ শিশু মিয়া (৩৫) ও সিদলাই এলাকার আঃ লতিফের ছেলে রুবেল মিয়া (৩০)। শুক্রবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত