বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় আটক
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে দুই ভারতীয় নাগরিক আটক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী শংকুচাইল বিজিবির ক্যাম্পের হাবিলদার মোঃ রফিকুল ইসলাম, ল্যান্সঃ নায়েক শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তি অভিযান চালায়।
বিজিপির গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকার জামতলা এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ অনুপ্রবেশ কারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পিছন থেকে ধাওয়া করে দুই জন ভারতীয় নাগরিক কে আটক করে।
অবৈধ অনুপ্রবেশ কারীরা হলো ভারতের নোয়াখালী জেলার সেনবাগ থানার পশ্চিম রাজারামপুর গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৩২) অপর জন হল কবির হাট থানার লামছি প্রসাদ গ্রামের হাসান মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩২)। বিজিবি তাদের দেহ তলাশি করে কোন কিছু পাওয়া যায়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন।
এঘটনায় গত শুক্রবার ২৯ জুলাই রাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল বিজিবির ক্যাম্পের হাবিলদার মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে।











