সৌদি যুবরাজকে ঈদের শুভেচ্ছা জানালেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার তিনি ফোন করে সৌদি যুবরাজকে এ শুভেচ্ছা জানান। খবর আনাদোলুর।
ads
এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রলাণয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ads
গত ২২ জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরের পর থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।









