35390

যুক্তরাজ্য থেকে হেঁটে গিয়ে সৌদিতে হজ পালন

আন্তর্জাতিক ডেস্কঃ হজ পালন করতে পায়ে হেঁটেই মক্কা পৌঁছেন যুক্তরাজ্যের এক বাসিন্দা। দেশটির উলভারহ্যাম্পটন থেকে যাত্রা শুরু করে প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে হজ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ৫২ বছর বয়সী যুক্তরাজ্যের এই বাসিন্দার নাম অ্যাডাম মোহাম্মদ। ইংল্যান্ডে থাকলেও তিনি আসলে ইরাকি-কুর্দি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলজেরিয়া, তুর্কি, লেবানন, জর্ডান— মোট নয়টি দেশ পেরিয়ে তিনি সৌদি আরবে পৌঁছান। এজন্য তার সময় লেগেছে টানা ১০ মাস ২৫ দিন। ২০২১ সালের ১ আগস্ট যুক্তরাজ্য থেকে তিনি পদযাত্রা শুরু করেন। গত জুন মাসে তিনি গন্তব্যস্থলে পৌঁছান।

ads

মিনায় পৌঁছনোর পর ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ তাকে স্বাগত জানান এবং হজ অনুমতির প্রক্রিয়ার ব্যাপারে সাহায্যও করেন। অ্যাডাম জানিয়েছেন, প্রতিদিন গড়ে তিনি ১৭ দশমিক ৮ কিলোমিটার পথ হেঁটে পার করতেন তিনি। তবে, রাস্তায় যাতে কোনো অসুবিধায় না পড়তে হয়, তার জন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম। এই ঠেলাগাড়িটি বাড়িতেই তৈরি করেছিলেন তিনি। এর মধ্যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও একটি স্পিকার লাগানো ছিল। স্পিকারে চলছিল ধর্মীয় পাঠ। অ্যাডামের মতে, এর মাধ্যমে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন তিনি।

নিজের আত্মা অন্বেষণের উদ্দেশ্যে এই যাত্রার সিদ্ধান্ত নেন অ্যাডাম। যাত্রাপথে মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে তাতে তিনি অভিভূত। তিনি টিকটক মাধ্যমেও তার হজ যাত্রা সম্প্রচার করেছেন এবং ইতিমধ্যেই পাঁচ লাখ ফলোয়ারও তৈরি হয়েছে অ্যাডামের।

ads

তিনি বলেন, আমি শুধু খ্যাতি বা অর্থের জন্য এ সব করছি না, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইছি যে মানুষ হিসাবে আমরা সবাই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান। ইসলাম ধর্ম এই শান্তি ও ঐক্যের বার্তাই দেয়।

ad

পাঠকের মতামত