34767

দেবিদ্বারে নারী উদ্যোক্তাদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক প্রদান

নিউজ ডেস্কঃ কুমিল্লার দেবিদ্বারে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের মাঝে শনিবার দুপুর ১২টায় নুরপুর এলাকায় ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম এর সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু কাউছার অনিক’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর জন সংযোগ কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান মাষ্টার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মাসুদ।

ads
ad

পাঠকের মতামত