34081

বরুড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধন মূলক উপকরণ ছাগল বিতরণ

বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধন মূলক উপকরণ ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টায় বরুড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজলা পরিষদ ক্যাম্পাসে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বরুড়া উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধন মূলক উপকরণ ছাগল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।

ads

বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, মেসার্স রাতুল এন্টার প্রাইজ এর সত্তাধিকারী মোঃ আকতার হোসেন, এদিন এ প্রকল্পের আওতায় ২০ জন জেলের মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত