কাবা শরিফ-মদিনায় শাওয়ালের প্রথম জুমা আজ
নিউজ ডেস্কঃ ১৪৪৩ হিজরির রমজান মাস বিদায় নিয়েছে। শুরু হয়েছে ৬ রোজার মাস শাওয়াল। আজ শাওয়ালের প্রথম জুমা। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।
আজ ০৬ মে ২০২২ইং মোতাবেক ০৫ শাওয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। আজ শাওয়ালের প্রথম জুমা। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জুমার খুতবাহ ও নামাজ।
হারামাইন কর্তৃপক্ষ রমজান পরবর্তী বছরজুড়ে মুসলিম উম্মাহর করণীয় তুলে ধরতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-
কাবা শরিফ
কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফ ও মদিনার প্রধান ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।
মসজিদে নববি
মদিনার মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আহমদ তালেব হামেদ।
যথাযথ নিরাপত্তার মধ্যেই মুসল্লিরা রমজানের প্রথম জুমার খুতবা শুনবেন এবং জুমার নামাজে অংশগ্রহণ করবেন।











