বুড়িচংয়ে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে অবহিতকরন সভা
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার প্রশাসনের উদ্যোগে তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে গত ২৪ এপ্রিল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অবহিতকরন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি এম এন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান ও বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি. মোঃ বাছির খাঁন, যুবলীগ নেতা মাহবুবুর রহমান ওয়ালটন, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ন প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, যে ষোলনল ইউনিয়নে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার গৃহ প্রদান করা হবে।
সাংবাদিকদের আরোও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এ উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জন্য বড় একটি স্হান নির্ধারণ করা হয়েছে এবং খুব দ্রুত এর কার্যক্রম শুরু করা হবে। আশ্রয়ণ প্রকল্পের স্হানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি) ও স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী পরিদর্শন করেন।
এদিকে মোকাম ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ নড়ভরে অবস্থানে রয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন কে বিষয়টি জানান, বৃষ্টি হলে পরিষদের বিভিন্ন স্হান দিয়ে বিভিন্ন রুমে পানি পরে। এতে ইউনিয়ন পরিষদের সদস্যগণ, আগত সেবা প্রার্থীগণের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তাই ইউনিয়ন পরিষদ ভবনটি দ্রুত সংস্কারের জন্য বিশেষ ভাবে অনুরোধ করে।
চেয়ারম্যান সাহেব আলীর অনুরোধে ইউনিয়ন পরিষদ ভবনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ছামিউল ইসলাম পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান, সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ জসীম উদ্দিন, মোঃ আবাদ মিয়া, মোঃ কাউছার আহমেদ, জুয়েল রানা, মোঃ আবু মিয়া, আক্তার হোসেন, আরিফুল ইসলাম সহ আরো অনেকে।











