33385

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা স্টেশন ক্লাবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশ্রাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাবীরুল খান ও এনডিসি সাইফুল ইসলাম কমল ও ম্যাজিস্ট্রেটগন।

ads

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাইন উদ্দিন।

এ সময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি আজিজুল বাসার সেলিম, সাবেক সভাপতি আবুল হাশেম মজুমদার, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক তারেক বিন ওয়ালি, সহ-প্রচার সম্পাদক মোঃ জোবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, কালেকটরেট কর্মচারি সংস্থার (ককস) সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, বাকাসস কুমিল্লা জেলা শাখার সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর (সিএ) সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ ও ভূমির বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত