বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল
ডেস্ক রিপোর্টঃ বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২এপ্রিল) সন্ধ্যায় বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মীর রাশেদুজ্জামান রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম জালাল উদ্দীন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদ উদ্দীন, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, বরুড়া থানার সেকেন্ড অফিসার মফিজুল ইসলাম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া কন্ঠের সম্পাদক ইউছুফ আলী, সাংবাদিক ইলিয়াস আহমদ, শাহ আলম শফি, মাসুদ মজুমদার, তাজুল ইসলাম, বিএম মহসিন, আবদুস সালাম, এমডি আজিজুর রহমান, ইকরামুল হক, শাহ আলম, সাকিব আল হেলাল, সুজন মজুমদার এসএমএস সুজন প্রমুখ।











