কুমিল্লার চৌয়ারা থেকে ১শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২২ইং তারিখে কুমিল্লা
জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ
থানার মিজমিজি প্রাইনাদী গ্রামের মোঃ ইমাদুল মিয়ার ছেলে মোঃ শিবলু হোসেন(২৮)।

র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











