33087

আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

নিউজ ডেস্কঃ কুমিল্লার কিংবদন্তী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নেতা অধ্যক্ষ আফজল খানের নিজ হাতে গড়া ‘অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল গতকাল শনিবার (১৬ এপ্রিল) নগরীর নজরুল এভিনিউ সড়কের মডার্ণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এসময় ফাউন্ডেশনের পক্ষে প্রয়াত নেতার জৈষ্ঠ্য সুযোগ্য পুত্র এফবিসিসিআই’র পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশবাসীসহ প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বলেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সামনে সিটি কর্পরেশন নির্বাচন রাজাকারকে হটাতে হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন সিটি কর্পরেশন নির্বাচনে যাকেই নৌকা প্রতীক দেন তার পক্ষেই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা আপনাদের পাশে আছি থাকব। আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। কুমিল্লার কিংবদন্তী প্রয়াত নেতা আফজল খান জীবদ্দশায় তার প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে বিগত বেশ কিছু বছর ধরে প্রতিবছর নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে জেলা, মহানগরীর বিশিষ্ট্য রাজনৈতিক নেতা, সামাজিক, সাংস্কৃতিক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছিলেন। ২০২১ সালের ১৬ নভেম্বর তিনি অসুস্থতাজনিত কারণে মৃত্যুর পর এই প্রথম তার অনুপস্থিতিতে ইফতার মাহফিল আয়োজন।

এ উপলক্ষে মডার্ণ কমিউনিটি সেন্টারে শনিবার ইফতার মাজফিল উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ, মহানগর আ’লীগসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীছাড়াও বুদ্ধিজীবি, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার হাজার হাজার লোক অংশ গ্রহণ করেন। বাদ আছর অনুষ্ঠান শুরুর অল্প সময়ের মধ্যে সবগুলো আসন লোকে লোকারণ্য হয়ে যায়। পরে কমিউনিটি সেন্টার সংলগ্ন মডার্ণ স্কুল মাঠটিতে ইফতার মাহফিলে অংশগ্রহন করা লোকজন স্থান নেয় । পর্যাপ্ত আসন সংখ্যার পর অতিরিক্ত অতিথিদের এসময় মাঠে দাড়িয়ে , বসে ইফতার করতে দেখা যায়। ইফতার শুরুর পূর্বে প্রয়াত নেতার জৈষ্ঠ্য পুত্র তাদের পরিবারের সুখে-দুখে পাশে থাকার জন্য কুমিল্লাবাসীদের ধন্যবাদ জানান। পরে বিসিক শিল্পনগরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা আবু মুসা প্রয়াত নেতার পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

ads

ইফতার মাহফিলে উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, প্রয়াত নেতার সুযোগ্য কন্যা কুমিল্লা মহানগর আ’লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, সাবেক দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সিকদার , কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, ব্যবসয়ী ফেডারেশন নেতা শাহ্ মোহাম্মদ আলমগীর খান, কবি সাহিত্যিক ও লেখক এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট মাসুদ সালাউদ্দিন, মহানগর আ’লীগ নেতা নূর-উর-রহমান মাহম্মুদ তানিম, এডভোকেট আনিসুর রহমার মিঠু, অধ্যক্ষ শফিকুর রহমান, মহানগর আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন ঝান্টু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, মহানগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, বিশিষ্ট্য শ্রমিক নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ আবু তাহের , অভিজিৎ রায় চৌধুরী পার্থ, মোহাম্মদ লুৎফর বারী চৌধুরী ,অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, পাপন পাল, মহানগর মহিলা আ’লীগের সভাপতি মিতা শিকদার, সহ সভাপতি সেলিনা আক্তার, সাধারন সম্পাদক আইরীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নূরজাহান আক্তার চামেলী, দপ্তর সম্পাদক নাজমুন নাহার প্রিয়া, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, জহিরউদ্দিন বুলু, কাজী নাহিদ উল হক। যুবলীগ নেতা মীর সাব্বির আহমেদ, সুমন দাস, জসিম খান ,আবু হানিফ, গোলাম মোস্তফা শরীফ ,ওমর ফারুক মির্জা ,গোলাম সারওয়ার কাউসার, মিজানুর রহমান সোহাগ, গোলাম হোসেন তপন ও আবু হাসান প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত