32972

ক্ষতিগ্রন্থ সেই দরিদ্র কৃষকের পাশে বুড়িচংয়ের ইউএনও

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকলাপাড়া খন্দকার বাড়ি এলাকার দরিদ্র কৃষক নজির মিয়া কৃষকের ৪০ শতক জমির লাউ,চাল কুমড়া ও মিষ্টি কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সবজি গাছ কেটে দেয়ায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এ কৃষকের। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারটি। ক্ষেতে এসে গাছগুলো হাতে নিয়ে হাউমাউ করে কান্না কাটি করা একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলইন নিউজ পোর্টালে প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নজরে আসে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে কৃষক নজির মিয়াকে ফোন কলে ডেকে এনে উপজেলা কার্যালয়ে ইউএনও নিজস্ব তহবিল থেকে অর্থিক সহযোগীতা করেন। সেই সাথে সরকারি তহবিল থেকে সহায়তার আশ্বাস এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি।

ads

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ছামিউল ইসলাম। বর্গাচাষি নজির মিয়াকে সরকারি কৃষি সহায়তায় জন্য আবেদন করতেও বলেন তিনি। এছাড়াও এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় ক্ষতিগ্রস্ত কৃষক নজির মিয়াকে আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

বুড়চিং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হালিমা খাতুন প্রতিনিধিকে জানান, ক্ষতিগ্রস্ত কৃষক নজির মিয়াকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানবিক দৃষ্টিতে ২০ হাজার টাকা নগদ অর্থ দিয়ে সহয়তা করি।

ads

উল্ল্যেখ গত সোমবার( ১১ এপ্রিল ২০২২)কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকলাপাড়া খন্দকার বাড়ি এলাকার দরিদ্র কৃষক নজির মিয়ার ৪০ শতক জমির লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা সকালে ক্ষেতে এসে গাছগুলো হাতে নিয়ে হাউমাউ করে কান্না কাটি করা ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী কৃষক ও তার পরিবারসহ স্থানীয়রা দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

ad

পাঠকের মতামত