বুড়িচং রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইয়্যেদ রেজা লতিফ
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লার দুই দুই বারের সাবেক পিপি বিশিষ্ট সমাজ সেবক বুড়িচং রাজাপুর গ্রামের প্রয়াত জননেতা এড. আবদুল লতিফ এর বড় সন্তান ইঞ্জি. সাইয়্যেদ পারভেজ রেজা লতিফ। সোমবার (১১ এপ্রিল) রাজাপুর স্কুল মিলনায়তনে ঐ বিদ্যাপীঠের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বস্মতিক্রমে তাকে এ সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, শিক্ষক প্রতিনিধিসহ অভিভাবক সদস্য যথাক্রমে ইকবাল হোসেন, জাহের মিয়া, মামুন আল ফরহাদ, মহসিন, মো.আবদুস সাত্তার, মো. মোস্তফা কামাল চৌধুরী, মো. রবিউল হোসেন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসা. পারভিন আক্তার ও রাজশ্রী রাণী মিত্রসহ সাবেক বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট সমাজ সেবক আবদুল জলিল, সাইফুল ইসলাম, সুরাইয়া বেগম,আমেনা আক্তারসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।











