32880

কুমিল্লায় ০৬ কেজি গাঁজা এবং ৯০০ পিস ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১১ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমড়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজা এবং ৯০০ পিস ইয়ারাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ জুলহাস মিয়া(২৬)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত