ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন স্থানীয় ও দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন “ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব” এর বাৎসরিক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দীন চাষী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম আবির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ ইউনুস সরকার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আক্কাস আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: ঈমাম হোসেন, অর্থ সম্পাদক গাজী মোঃ রুবেল, নির্বাহী সদস্য মোঃ বাছির উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ সোহেল ইসলামসহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ।











