32772

বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল হক মুন্সী আর নেই

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মনিরুল হক মুন্সী (৬৫) গত ৩ এপ্রিল সড়ক পারাপারের সময় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক ভাবে আহত হন। স্থানীয় বাজার ব্যবসায়ী ও লোক জন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।  গত ৬দিন চিকিৎসা শেষে ৯ এপ্রিল  শনিবার সকাল  সাড়ে ১০ টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন।

নিহত মোঃ মনিরুল হক মুন্সী মোকাম ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মুন্সীর ছোট ভাই। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।

ads

উল্লেখ্য মোঃ মনিরুল হক মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা  দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ফারুক, মোকাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, মোক্ষম ইউপি সদস্য ও সাংবাদিক মো জাকির হোসেন সহ এলাকার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত