32685

কুমিল্লায় আকবর ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী ইফতার বিতরণ

“আসুন আমরা সকলে মিলে রমজানের পবিত্রতা রক্ষা করি” এই স্লোগানে কুমিল্লায় আকবর ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রথম রমজান থেকে এই ইফতার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে কুমিল্লা ঠাকুর পাড়া এলাকায় প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান মোঃ আলী ইকরাম তুহিন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুনসহ ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
মহৎ এই কাজের উদ্যোক্তারা জানায়, আকবর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করতে। এবছর ও আমাদের কর্মসূচী শেষ রমজান পর্যন্ত চলবে।

ads
ad

পাঠকের মতামত