32635

কুমিল্লার বিশ্বরোড থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল বুধবার (৬ মার্চ) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, নরসিংদী জেলার মাদবদী থানার খোরদোনা পাড়া গ্রামের আরব আলী মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া(৩৪), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাংগীর আলম (৩১) এবং একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৩০)। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি ও জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত