সড়ক দুর্ঘটনায় তিতাসের এক যুবকের মৃত্যু
নিউজ ডেস্কঃ ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় মোটরবাইক দুর্ঘটনায় রিয়াজ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দাউদকান্দি উপজেলার চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া পূর্ব পাড় গ্রামের মো. শহিদ কারীর ছেলে।
ads
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি বাস তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পরে যায়। এতে ঘটনাস্থলে রিয়াজ গুরুতরভাবে আহত হয় সাথে সাথে স্থানীয় জনগন তাকে উপজেলা সাস্থ্য কম্পলেক্সে নিয়ে যায়। সেখান কার কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে সাথে সাথে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলে মেডিকেল পৌছানোর পূর্বেই মাঝপথে আহত রিয়াজ মৃত্যুবরন করেন।
ads











