কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৩১ কেজি গাঁজাসহ আটক ১
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৩১ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজি‘তে করে মাদক পরিবহনের সময় ৩১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার একবালিয়া গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ জর হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











