32255

কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ আটক ২

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা এবং ৯০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার দুতিয়ার দিঘীর পাড় গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আকরাম হোসেন (২৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
 
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল (২৪ মার্চ) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আমিরাবাদ গ্রামের রুবেল মিয়ার স্ত্রী খাদিজা বেগম (৩৫)।
 
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত