কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (২৫ মার্চ) কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০.৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, নারায়নগঞ্জ জেলার সিদ্দীরগঞ্জ থানার পাইনাদি পূর্ব পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











