32059

বুড়িচংয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

ads

উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে হাজী মোঃ আবু তাহের, আব্দুল করিম, মোঃ সাহেব আলী, মোঃ ইস্কান্দার আলী ভূইয়া আমির, মোঃ লালন হায়দার, হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুব লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ বাছির খান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার সফিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত