বরুড়ায় ইসলামিক ফাউন্ডেশনর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বরুড়া প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র ্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মাওলানা রুহুল আমিন সাহেব, কেয়ারটেকার মাওলানা মুজ্জাম্মিল হক, দেলোয়ার হোসেন সহ ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকবৃন্দ।

বক্তব্যে অতিথিরা বলেন ইসলাম প্রচার প্রসারের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যার ধারাবাহিকতায় তারই কন্যা বাঙালি জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছেন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ইসলামী প্রচার প্রসারের লক্ষ্যে প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ গড়ার মধ্য দিয়েই ইসলাম প্রচার প্রসারের জন্য নিরলস ভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। এই মডেল মসজিদ গুলা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হয় মডেল মসজিদের কার্যক্রম এবং ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে ইসলামিক বই মেলা হয় প্রতিবছর। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা হয়।











