32085

বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও মহিলা কলেজে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে । বুধবার সকালে কলেজ মিলনায়তনে ২০২১ সালের এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ সাবিহা সুলতানা।

ads

এই সময় উপস্হিত ছিলেন আইএসইউ এর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো: শাহরিয়ার তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: শরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: মজিবুর রহমান মজুমদার, এডমিশন ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, বর্তমান সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আইএসইউ এর এডমিশন অফিসার গোলাম রাব্বানী, জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরীসহ ছোটতুলাগাঁও মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ads

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানিয়ে বক্তারা বলেন, ভালো ফলাফলকে ভিত্তি করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়ার এখনই সময়। তাই কোন ভুল করার সুযোগ নেই। যাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ার কথা ভাবছেন তাঁদের আই এস ইউ কে বিবেচনায় রাখার অনুরোধ করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পড়ুয়া ছোটতুলাগাঁও মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী আয়েশা আকতার শারমিন, মায়মুনা ইসলাম, শারমিন আক্তার, রিগানা ইসলাম, সুমাইয়া আকতার উচ্চ শিক্ষা গ্রহণে আই এস ইউ এর শিক্ষার গুণগত মান, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, পার্টটাইম চাকরির সুবিধাসহ নানান দিক তুলে ধরেন।

ad

পাঠকের মতামত