31462

বরুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান (রাশেদ), বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা ০১ (বরুড়া)’র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সহসাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ভিপি মোঃ মুজিবুর রহমান, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

ads
ad

পাঠকের মতামত