31459

বরুড়ায় উপজেলা শিক্ষা অফিসারকে বরণ

বরুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরুড়া উপজেলা শাখার উদ্যোগে নবযোগদান কৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলামকে বরণ করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সাড়ে চারটায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সমিতির সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া’র নেতৃত্বে এই বরণ অনুষ্ঠিত হয়।

বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির শাখার সহ-সভাপতি মোঃ সোলেমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভুঁইয়া, মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, আইসিটি সম্পাদক জহিরুল হক, এম্বাসেডর অনুপ সাহা ও সুশান্ত বিশ্বাস সহ আরো অনেকে।

ads
ad

পাঠকের মতামত