31363

জার্মান চ্যান্সেলরের সাথে পুতিনের ঘণ্টাব্যাপী আলোচনা

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে এক ঘণ্টা ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন।

এ সময় তিনি ইউক্রেনে রুশ সামরিক অভিযান এই মুহূর্তে বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জার্মান সরকারের একজন মুখপাত্র বলছেন।

ads

একই সাথে ইউক্রেনের যেসব জায়গায় লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারেও শোলৎজ রুশ নেতার সাথে কথা বলেন।

আলোচনায় দুই নেতা আরেক দফা বৈঠক করার ব্যাপারে একমত হয়েছেন বলে ওই মুখপাত্র জানান।

ads
ad

পাঠকের মতামত