31282

মুরাদনগরে জাতীয় ভোটার দিবস পালিত

আরিফ গাজীঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পালিত হয়েছে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২। এ উপলক্ষে বুধবার (২মার্চ) উপজেলা পরিষদে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মাসুদ আহাম্মদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, মুরাদনর থানার পুলিশ উপ-পরিদর্শক আবু হেনা মোস্তফা রেজা, অফিস সহকারী প্রশান্ত সূত্রধর, আশরাফুল আলম রাসেল, আয়েশা আক্তার প্রমুখ।

ad

পাঠকের মতামত