কুমিল্লায় দ্রব্যমূল্যে দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নিউজ ডেস্কঃ গ্যাস, পানি, ভোজ্যতেল সহ নিত্য প্রয়েজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারা দেশের ন্যায় গণসংহতি আন্দোলন কুমিল্লার উদ্যেগে গতকাল ২ মার্চ বুধবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ads
গণসংহতি আন্দেলন পরিষদের আহবায়ক ইমদাদ জুলকার নাইন ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব হাবিবুর রুমোন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মজুমদার, সদর দক্ষিন উপজেলার সদস্য সচিব কানিছ ফাতেমা রোজি, লাকসাম উপজেলার আহবায়ক জহির রায়হান।
ads









