কুমিল্লায় তথ্য মেলা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
নিজস্ব প্রতিবেদকঃ জনগনের জানার অধিকার নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করেছে। আইন প্রনোয়নের পর থেকেই তথ্য অধিকার আইন এর ব্যাপক প্রচার প্রসার ও প্রয়োগিক দিক বৃদ্ধির নানান উদ্যোগ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যেগে তথ্য মেলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৪ মার্চ ২০২২ নগরীর বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন মাঠে কুমিল্লার বিভিন্ন সরকারি বে-সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করার সিদ্ধান্ত নেয়। প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, ডা. সাইব বিন আলম মেডিকেল অফিসার, হেলেনা নূর সমাজ সেবা কর্মকর্তা, কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান, আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা মৌসুমী আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক মাসুদুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ কালাম, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুল ইসলাম। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাস।









