31208

বরুড়ায় টিকা দান কর্মসূচি পালিত

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় উপজেলায় টিকা দান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বরুড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় সহ ১২-১৭ বছর বয়সীদের জন্য ১ টি কেন্দ্র সহ মোট ৫৪ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২০ হাজারা ৬শ’ ২২ জনকে করোনার ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।

ডাঃ কামরুল হাসান সোহেল বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী বরুড়া উপজেলা ও পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতায় উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন ওয়ার্ডের ৫৪ কেন্দ্রে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়। এতে ১২ থেকে ১৭ ও ১৮ বছরের উর্ধ্বে শিক্ষার্থী সহ জন সাধারণকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। টিকা গ্রহীতা সকল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ads
ad

পাঠকের মতামত