31114

চিতড্ডা ইউপি’র চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় চিতড্ডা ইউনিয়ন পরিষদ’র হল রুমে সাবেক জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা ০৮-বরুড়া আসনের সংসদ সদস্য ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, চিতড্ডা ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার, মহিলা মেম্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

ads

অনুষ্ঠানে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুল দিয়ে বরন করে নেন। তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্য বলেন আপনারা ইউনিয়নের সকল জনগনের সেবা নিশ্চিত এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।

ad

পাঠকের মতামত