31092

ভাষাশহীদদের প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুনাকের শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অ্যাসোসিয়েশন সভাপতি ও এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. আসাদুজ্জামান। এসময় সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ads

এরপর বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

এসময় পুনাক নেতৃবৃন্দ ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ads
ad

পাঠকের মতামত