30830

সাংবাদিক নওশাদ কবীরের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি, শিশু সংগঠক ও অঙ্কন শিল্পী নওশাদ কবীরের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদসহ ময়নামতি আবেদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মরহুমের মৃত্যুবার্ষিকীতে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী, সহকর্মীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

ads

উল্লেখ্য, ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে কুমিল্লার দাউদকান্দিতে যাওয়ার পথে চান্দিনার পালকি সিনেমা হলের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারিয়েছিলেন তিনি। এসময় তার সহযোগী যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফারুক ও নিহত হয়েছিলেন।

ads
ad

পাঠকের মতামত