30757

কানাডার আরও বিনিয়োগ চান রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশে কানাডার আরও বিনিয়োগের আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার লিলি নিকোলস রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বৈঠকে রাষ্ট্রপতির বরাত দিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই আমি বিনিয়োগকারীদের এখানে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। খবর বাসসর।

ads

প্রেস সচিব আরও বলেন, নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং দেশটির সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমে সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। ‘কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্য ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার থাকায় কানাডা বাংলাদেশের রফতানির অন্যতম বড় গন্তব্যস্থল। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বেসরকারী খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত রিবন ওয়ার্কিং গ্রুপ এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। রাষ্ট্রপতি কোভিড মোকাবেলায় বাংলাদেশকে টিকাসহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় কানাডার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ads
ad

পাঠকের মতামত