নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, অনেক কেন্দ্রে আইডি কার্ড ছাড়া ভোটারদের ঢুকতে দিচ্ছে না। আমি বলেছি ভোট কেন্দ্রে ভোটার নম্বর বলতে পারলে ভোট দিতে দেয়া হোক।
তিনি বলেন, ভোটের পরিবেশ আপাতত ভালো। তবে চূড়ান্ত ভালো কিনা পরে বলা যাবে।
ads
নারায়ণগঞ্জ ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্রে রোববার সকালে ভোট প্রদানের পর তিনি এসব কথা বলেন।
তৈমুর বলেন, ভোটাররা আমরা পক্ষে আছে, পরিবর্তনের পক্ষে আছে। ইনশাআল্লাহ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবো।
ads
তিনি বলেন, দুই একটা কেন্দ্র এজেন্ট নিয়ে ঝামেলার খবর পাচ্ছি। তবে সিসি ক্যামরাগুলো চালু রাখা দরকার।






