নিউইয়র্কে কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ
আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। গত সোমবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি।
এর আগে ২ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিংটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন শাহানা হানিফ।
ads
জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী শাহানা হানিফ নির্বাচিত হন।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন।
ads










