30126

কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি ১০ জানুয়ারী থেকে

মাইনুল হকঃ বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১০ জানুয়ারী থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে কাউন্সিলরকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। উদ্বোধণী অনুষ্ঠানটি হবে কুমিল্লা টাউন হলে ৮ জানুয়ারী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরগণ বা সংশ্লিষ্ট ওয়ার্ড’র স্থানীয় যে কেউ টিম রাখতে পারবে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ষ্টেডিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানান জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

ads

তিনি আরও জানান, বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এই টূর্ণামেন্টে কুমিল্লাসহ দেশের খ্যাতনামা খেলোয়ারগণ অংশ নেবেন। “মাদকের বিরুদ্ধে ক্রিকেট, মাদকের বিরুদ্ধে ফুটবল” এ স্লোগান কে সামনে রেখে কুসিকের প্রত্যেকটি ওয়ার্ডে ক্রিকেট কে ছড়িয়ে দিতে চাই। যাতে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসে। এর আগের বছর টুর্নামেন্টটি করার কারণে আমাদের নতুন নতুন কিছু খেলোয়াড় বেরিয়ে এসেছে, যারা এখন ঢাকা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিসনে খেলছে।

সাইফুল আলম রনি বলেন, বিসিবি থেকে আমাদেরকে সহযোগীতা করা হচ্ছে। নতুন করে তিনটি পিচ করে দিচ্ছেন। আমি চেষ্টা করে যাচ্ছি কুমিল্লার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

ads

বিসিবির একাডেমি কাপের ভ্যানু চেয়েছিল। আমরা কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামকে দিয়েছি। টুর্ণামেন্টটির ফাইনাল খেলা ৩০ তারিখ অনুষ্ঠিত হবে। আপনারা সহযোগিতা করবেন।

কাউন্সিলরকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাস্ট রান্ডটি নকআউট এবং দ্বিতীয় রাউন্ডটি লীগ পদ্ধতিতে হবে। আমরা বেছে বেছে ২০ বা ২৪ টিম নিব, তার বেশি নিব না।

আগামী ৩ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় স্টেডিয়ামে লটারী হবে, ফ্লেয়ার ড্র হবে, জার্সি নির্ধারণ হবে এবং টুর্নামেন্ট’র বিস্তারিত সবকিছু জানিয়ে দেওয়া হবে।

খেলাকে আরো উৎসাহিত ও প্রতিযোগিতামূলক করতে কাউন্সিলরকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’র চ্যাম্পিয়ন দল কে ১৮ লাখ টাকা মূল্যের এক্সিও কার ও রানার আপ দলকে ৫ লাখ টাকা মূল্যমানের মোটর সাইকেল উপহার দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া গান পরিবেশন করবেন মিনার, ওয়ারফেজ এবং এসেস।

ad

পাঠকের মতামত