30108

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ২

ডেস্ক রিপোর্টঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (২৩ ডিসেম্বর) কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ৫নং পাঁচতুবি ইউনিয়ন, বামইল, শিবের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল স্কাফ এবং ০৮টি বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে জহির মিয়া(২৮)।

পৃথক অন্য আরেকটি অভিযানে একইদিনে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ঢাকা টু চট্টগ্রামাগামী মহাসড়কের আমতলী বিশ্বরোড সাকিনস্থ ব্লু ডায়মন্ড রেস্টুরেন্ট এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের শাহ জাহান মোল্লার ছেলে আল আমীন মিয়া(২২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

ads

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্কাফ, বিয়ার এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত