29996

কুমিল্লায় বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগ নেতা কবির শিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল

 তৌহিদ খন্দকার তপু।। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আনন্দ মিছিল করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগরীর মোঘলটুলি থেকে মহানগর আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির শিকদারের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতে তিনি বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার, তপু মজুমদার, ইকবাল হোসেন,মোঃ রেজা, সজিব, রাসেল ও কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা শিহাব শুভসহ কবির শিকদারের সমর্থকরা।

ad

পাঠকের মতামত