29904

কাবা শরিফে শায়খ মাহের ও মদিনায় বুয়াইজানের নেতৃত্বে জুমা

নিউজ ডেস্কঃ আজ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরির প্রথম জুমা। কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমার খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রসিদ্ধ ইমাম। জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১০ ডিসেম্বর ২০২১ইং মোতাবেক ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

ads

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল-মুয়াইকিলি।।

ads

মসজিদে নববি মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান।

আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

ad

পাঠকের মতামত