29701

কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির ২য় বৎসর উদযাপন উপলক্ষে আলোচনা সভা

তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির ২য় বৎসর উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ অফিসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। সদস্য সচিব মোঃ রবিউল হাসান পারভেজ এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা (দ.) জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান, উপ দপ্তর সম্পাদক মোঃ সহিদুল্লাহ, বাংলাদেশ মুক্তিযুদ্ধা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সদর দক্ষিণ উপজেলা সদস্য সচিব রিপন হাসান, লালমাই উপজেলা সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, নাঙ্গলকোট উপজেলার আহবায়ক আবুল খায়েরসহ অন্যান্যরা। সভায় কুরআন তেলোয়াত করেন দিলদার হোসেন আকাশ।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ২০০৪ সালের ২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালের ২৯ শে নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পায়।

ads
ad

পাঠকের মতামত