আসছে সরদার রোকন এর নতুন ধারাবাহিক “দুষ্টু কুটুম”
নিউজ ডেস্ক: একুশে টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক নাটক ‘দুষ্টু কুটুম’। আসাদুজ্জামান সোহাগ’র রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সরদার রোকন।
অর্ক মাল্টিমিডিয়া প্রযোজনায় ও ডুয়েট ডট কমিউনিকেশন এর পরিবেশনায় নাটকটিতে অভিনয় করছেন- শিল্পী সরকার অপু, নরেশ ভূইয়া, মাসুম আজিজ, আমিন আজাদ, নিলা চৌধুরী, ওয়ালিউল হক রুমি, ফারজানা রিক্তা, কল্যান কোরাইয়া, মানসী প্রকৃতি, হেদায়েত নান্নু আনোয়ার হোসেন, জিদান সরকার, পারভেজ সুমন, জাহাঙ্গীর আলম, তাবাসসুম মিথিলা, শাহেদ খন্দকার, নেয়ামত রহমান, সরদার লিয়ন, তামান্না আক্তার, নাঈমা মুন, রিয়া, তাবাসুম সহ আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালনায় ছিলেন আরিফুর রহমান রাহুল ও সহকারী পরিচালনায় ছিলেন ওমর ফারুক হৃদয় এবং সরদার লিওন৷ এই নাটকে চিত্রগ্রহণ করেছেন শরিফ রানা ও এসকে সুমন।
নাটকি খুব শীঘ্রই সম্প্রচার হবে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির পর্দায়।











