28855

কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

মাইনুল হক: “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই স্লোগানে কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আজ সোমবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান৷

ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান৷

ads

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান, জেলা শিক্ষা অফিসার আবদুল মান্নান, সিনিয়র তথ্য অফিসার মো: নুরুল হক, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, দুস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক দিলনাসী মহসিন, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা জেলা কর্মকর্তা শাহ আলম৷

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহমেদ ভূইয়া৷

কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ পালিত

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যত। তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা ১৯৭২ সালে প্রণীত সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বৎসর পূর্বে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রনয়ণ করেন।

ad

পাঠকের মতামত