বরুড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
বরুড়া প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়নে বরুড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, সকল কলেজ ও মাদরাসা প্রধানদের কে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি (২ অক্টোবর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা ৮ বরুড়া আসনের সংসদ সদস্য মোঃ নাছিমুল আলম চৌধুরী নজরুল৷

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী, স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জল আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ বকতার হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শিবতোষ নাথ, স্বপন চন্দ্র ভৌমিক, মোঃ আবদুল কাদের, মাওলানা আবুল কাশেম, মোঃ শাহআলম, মুফতি আলী আকবর ফারুকী, মোঃ এমদাদুল হক, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় শিক্ষকগন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিষ্ঠানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে বলেন।
সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল, শিক্ষার মান উন্নয়নে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধান করার আশ্বাস প্রধান করেন।











