28838

বরুড়ায় গাছের চারা বিতরণ

বরুড়া প্রতিনিধি: ঐতিহ্যবাহী বরুড়া উপজেলার দেওড়া এলাকার কৃতি সন্তান ডাঃ মাসুদ হাসানের উদ্যোগে দেওড়া আজগড়িয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ও দেওড়া উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওড়ার দেওড়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি আবু রিয়াজ নূর উদ্দীন খন্দকার স্বপন।

ads

অনুষ্ঠানে ছিলেন দেওড়া আজগড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি আনোয়ার হোসেন জিহাদী, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদ, কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দেওড়া আজগড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর বিলকিস আক্তার, সাংবাদিক গাজী মোঃ শরীফ উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।

ads
ad

পাঠকের মতামত